সহিহ মুসলিম ৬০৪১

The Book of Virtues

আরবি পাঠ

حَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنِي هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حَادٍ حَسَنُ الصَّوْتِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ رُوَيْدًا يَا أَنْجَشَةُ لاَ تَكْسِرِ الْقَوَارِيرَ ‏"‏ ‏.‏ يَعْنِي ضَعَفَةَ النِّسَاءِ ‏.‏

ইবনুল মুসান্না (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সুমধুর কণ্ঠের গায়ক ছিল। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেনঃ ওহে আন্‌জাশাহ! আস্তে চলো, কাঁচপাত্রগুলো ভেঙ্গে ফেলো না অর্থাৎ- দুর্বল নারীদের (কষ্ট দিও না)। (ইসলামিক ফাউন্ডেশন ৫৮৩৩, ইসলামিক সেন্টার)

English

Anas reported that Allah's Messenger (ﷺ) had a camel-driver who had a very melodious voice. Allah's Messenger (ﷺ) said to him:Anjasha, drive slowly; do not break the vessels of glass, meaning the weak women

সূত্র: hadith-api by Fawaz Ahmed (github.com/fawazahmed0/hadith-api)